চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে বাকলিয়া থানার আওতাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্বর পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
শনিবার দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহজনক গতিবিধির কারণে ওই দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শহিদুল ইসলাম (৩১) এবং ফরিদপুরের বোয়ালমারী থানার মো. আজিজুল হক (৪৭)।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






