বোয়ালখালীতে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে জরিমানা ৫০ হাজার

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. ইকবাল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

অভিযানকালে তিনি জানান, ব্যক্তি মালিকানাধীন একটি পুকুর আংশিকভাবে অবৈধভাবে ভরাট করে সেখানে দোকান নির্মাণের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ধারায় মো. ইকবাল (পিতা: নূর হোসেন)-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পুকুরের পাড় ব্যতীত অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণের জন্য তাকে ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top