মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল। সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দলের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

সংক্ষিপ্ত এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরিজের আনুষ্ঠানিক সূচনা হলো।

দুই অধিনায়ক ট্রফির সঙ্গে ফটোসেশনেও অংশ নেন এবং সংবাদ সম্মেলনে সিরিজ নিয়ে নিজেদের ভালো পারফরম্যান্সের প্রত্যাশার কথাও তুলে ধরেন।
আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।

ঘরের মাঠে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল, অন্যদিকে সফরকারী নিউজিল্যান্ডও ভালো শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে দুই দলই।

অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে ক্রিকেটাররা। সিরিজটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ সামনে থাকা বিশ্বকাপের আগে ছন্দে ফেরার একটি দারুণ সুযোগ হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজকে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top