পতেঙ্গায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে মরদেহটি ভেসে আসতে দেখা যায়।

এসময় স্থানীয়রা পতেঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার করে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ।

তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top