দুই যাত্রীর ব্যাগেজে ধরা সাড়ে ১২ লাখ টাকার সিগারেট!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে ১২ লাখ ৬০ হাজার টাকার ৬৩০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে (BG-128) মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের দুই যাত্রী ব্যাগেজ সিগারেটগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দরের কাস্টমস ও এনএসআই গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অভিযান চালিয়ে তাদের ব্যাগেজ তল্লাশি চালায়। যেখানে সিগারেটের পাশাপাশি ৫টি স্মার্ট ফোনের চালানও উদ্ধার করা হয়।

এর মধ্যে একটি আইফোনের দাম ৩০ হাজার টাকা এবং চারটি স্যামসাং ফোনের দাম ৬০ হাজার টাকা।

এসব তথ্য জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, আটক পণ্যের চালান ডিএম মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

দুই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিক ভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স সহ বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top