চবিতে ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট দৈর্ঘ্যের একটি কিং কোবরা সাপ উদ্ধার করেছে স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসের (থ্রিএসএ) সাপ উদ্ধারকারী দলের সদস্যরা।

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক্সটেনশন থেকে সাপটি উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) একই বিভাগের পেছনের স্টাফ কলোনির একটি বাসা থেকে ৮ ফুট দৈর্ঘ্যের আরেকটি সাপ উদ্ধার করা হয়।

সাপ উদ্ধারের বিষয়ে চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং থ্রিএসএ সাপ উদ্ধার দলের উপদেষ্টা ড. ইব্রাহীম আল হায়দার বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে নাট্যকলা বিভাগ এক্সটেনশন থেকে একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের। গবেষণার উদ্দেশ্যে সাপটি আপাতত আমাদের কাছে রাখা হয়েছে। গবেষণার কাজ শেষ হলে সাপটি বনে অবমুক্ত করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top