পড়া হয়েছে: 69
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি মাদক মামলায় ২ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফি আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার জালালাবাদ খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফি আলম স্থানীয় ইউনিয়নের খামারপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার এসআই অন্তু বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি শফি আলমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারের পর সোমবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন






