চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (৪ এপ্রিল) নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি চট্টগ্রাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নগরীর পাহাড়তলীর আওতাধীন বিশ্বকলোনি, পশ্চিম ফিরোজশাহ, পূর্ব ফিরোজশাহ, মালি পাড়া, নেছারিয়া মাদ্রাসা, বিশ্বকলোনী কাচা বাজার, কৈবল্যধাম, সাগরিকা স্টেডিয়াম এক্সপ্রেস ফিডার, একে খান মোড়, নোয়া পাড়া, অলংকার, পিসি রোড, নয়া বাজার, মৌসুমী আ/এ, পানির কল, ওয়াসা এক্সপ্রেস ফিডার, নিউ মনসুরাবাদ, প্রশান্তি আ/এ, সিডিএ আ/এ, কর্নেলহাট, কালিরহাট, জসিম মার্কেট, লেকসিটি, বিশ্ব কলোনী-এ/বি/সি/ডি/ই, ফইল্যাতলী কলেজ রোড, ছধু চৌধুরী রোড, বাইন্না পাড়া, কাস্টম একাডেমি, সাগরিকা বিসিক শি/এ (আংশিক), বিটাক, অগ্রণী ফুড, মুকিম তালুকদার বাড়ি, সাগরপাড়, বিশ্বাস পাড়া, ধূপপুল, মুন্সি পাড়া, একতা আ/এ, চৌধুরী আ/এ, সূচনা আ/এ, নাথপাড়া, ছধু চৌধুরী রোড, জেলেপাড়া, ধোপাপাড়া, সিডিএ মার্কেট, সিগন্যাল কলোনী, দুলালাবাদ, হাজী ক্যাম্প, লাকী হোটেল মোড়, ভেলুয়ার দিঘির পাড়, পাহাড়তলী বাজার, আই/ডব্লিউ কলোনী, লেক ভিউ, ঝর্ণাপাড়া, কাঁচা রাস্তা, নজির আহম্মদ চৌধুরী রোড, মুন্সীপাড়া, হাজার দিঘির পাড়, টেক্সিন ফকির মাজার, রঙ্গি পাড়া, মাদাইজ্জা পাড়া, আব্দুল হাকিম মিঞা রোড ও আশপাশের এলাকা সমূহে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে হালিশহর ক্যান্টনমেন্ট, পিসি রোড পশ্চিম, সবুজবাগ, ধোপা পুকুর পাড় (পতেঙ্গা), এ-ব্লক (পূর্ব পার্শ্ব), বি-ব্লক, ফুল চৌধুরী পাড়া, গলিচিপা পাড়া (আংশিক), পুলিশ বিট, অন্ধ হাফেজ মাজার, আব্বাসপাড়া (বিহারী কবরস্থান), নয়াবাজার (তায়েফ),আব্দুর রাজ্জাক সাহেবের বিল্ডিং এইচটি, আনন্দীপুর, চাঁন জমাদার বাড়ি, হিন্দু পাড়া, ডেন্টাল হাসপাতাল, নোহা একাডেমি, হাজার দিঘির পাড়, নসু ফকির মাজার, ধোপা পুকুর পাড়, ফকির গলির মোড়, টিএনটি রোড, ইয়াকুব আলী স্কুল, মুক্তিযোদ্ধা বাড়ি, খাজা হোটেল মোড়, কেতুরা মসজিদ, হাসান শাহ মাজার, বড়পুকুরপাড়, সোনাশাহ মাজার, বউবাজার, মধ্যম রামপুর, ঈদগাহ, বরফকল কবরস্থান, মইন্যাপাড়া, বন্দর পুনর্বাসন আ/এ, নতুনপাড়া, পশ্চিম সুন্দরীপাড়া, ব্যারিস্টার আ/এ, নাথপাড়া, আব্বাস পাড়া, আচার্য্যপাড়া, সিএসডি গোডাইন, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শারীরিক শিক্ষা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, মৃত্তিকা, রেলওয়ে ট্রেনিং সেন্টার ও ডক ইয়ার্ডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে নগরীর ষোলশহরের আওতাধীন বন্ধু নগর, হাজী পাড়া, চালিতাতলী, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ, জাহানপুর, বনানী আ/এ, গরিবে নেওয়াজ আ/এ, সবুর আ/এ, শহীদ নগর, রূপনগর আ/এ, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের আশপাশ, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গাল পাড়া ও আশপাশ এলাকা, গাউছিয়া আ/এ, গ্রিন ভিউ আ/এ, হামজারখা লেইন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেইট, দেলোয়ার কোম্পানির বাড়ি, ফকির টিলা, মিদ্দা পাড়া, মুরাদ নগর, হক ফুড গলি, জাঙ্গাল পাড়া, ভান্ডারী গলি, বড় বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরি ও সংলগ্ন এলাকা সমূহে সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া জেলার বাইরে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির শুকরছড়ি-ভেদভেদী সোর্স লাইন, মাঝের বস্তি সোর্স লাইনসহ পৌর ও সদর এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিপিডিবি জানিয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে। এছাড়া নিরাপত্তার কারণে কাজ চলাকালীন সময়ে লাইনে বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ করা হয়েছে।
এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি।
চাটগাঁ নিউজ/জেএইচ





