মার্চে দেশের ইতিহাসে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশে মার্চ মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। স্বাধীনতার পর এটাই কোনো এক মাসে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স বলে জানা গেছে।

আজ বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুসারে, রেকর্ড গড়া মার্চ মাসে দেশে রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে ৩৭৫ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। সংখ্যাটা ২০২৫ সালের মার্চ মাসে ছিল ৩২৯ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে মার্চে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৪৬ কোটি মার্কিন ডলার, অর্থাৎ ১৪ শতাংশ।

উল্লেখ্য, গত মাসের শেষ দিনেই (৩১ মার্চ) দেশে ১৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত, অর্থাৎ জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে, দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬২০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত) রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ১৭৮ কোটি ৫০ লাখ ডলার।

অর্থাৎ, চলতি অর্থবছরে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৪২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সে অনুযায়ী বর্তমানে দেশে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২০ দশমিক ৩ শতাংশ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top