চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বন্দর টোল রোড এলাকায় অবস্থিত আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশন নামে একটি বন্ধ রিফুয়েলিং পাম্প থেকে ১৩,৯৬০ লিটার ডিজেল এবং ১,২৫৩ লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে জ্বালানি তেল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব তেল উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান শুরু করা হয়েছে। বন্দর এলাকায় উল্লেখিত রিফুয়েলিং পাম্পে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়। এছাড়া ফৌজদারহাট এলাকায়ও একটি অবৈধ জ্বালানি মজুদের সন্ধান পাওয়া গেছে। সেখানে ২৫,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, অভিযান অব্যাহত থাকবে এবং অন্য কোনো অবৈধ মজুতের সন্ধান পেলেই তা উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






