দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের কোল্ড স্টোরেজের আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় বিডি ফুডসের একটি কারখানার কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর দুপুর ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিক ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।

তবে ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, সকাল ১১টা ৪০ মিনিটে আমরা এসেছি। বিডি ফুডের তিন নম্বর কোল্ড স্টোরেজে আগুন লেগেছে।

দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখানে ২ হাজার টনের বেশি মাছ আছে। এখন কোল্ড স্টোরেজের ঠাণ্ডার পরিমাণ কমানোর চেষ্টা করছি। আমরা তিনটা কাজ করেছি- মাছের কার্টন সরিয়ে আনা, ধোঁয়া সরানো, ঠাণ্ডার মাত্রা কমানো।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top