চাটগাঁ নিউজ ডেস্ক : চুরি-ছিনতাইসহ ১৩টি মামলার আসামি মো. ইসমাইল হোসেন ওরফে রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ইসমাইলের বাড়ি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরী চর এলাকায়। সে ওই এলাকার মো. মাসুদুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ইসমাইল হোসেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে ১৩টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






