সাত মাসে ৭৪ হাজার মানুষের সাথে বুক মিলিয়েছেন সাংসদ শাহজাহান চৌধুরী!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানিয়েছেন, নির্বাচনে বিজয়কে তিনি কখনোই বিনোদন হিসেবে দেখেন না; বরং এটিকে জনগণের দেওয়া একটি বড় দায়িত্ব হিসেবে মনে করেন।

সিপ্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ সাধারণত নির্বাচনে জয়ের আনন্দকে উৎসব হিসেবে উদযাপন করে। কিন্তু আমি এটিকে বিনোদন মনে করি না। আমার এই বিজয় সাতকানিয়া-লোহাগাড়ার সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেটি পালন করাই আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, গত এক মাসে আমি পুরো এলাকায় ঘুরে বেড়িয়েছি এবং নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করছি। আপনারা জানেন, আমি টানা সাত মাস নির্বাচনী প্রচারণা চালিয়েছি। এই সময়ে প্রায় ৭৪ হাজার মানুষের সঙ্গে বুক মিলিয়েছি।

শাহজাহান চৌধুরী অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা বস্তায় বস্তায় টাকা খরচ করছে, শুধুমাত্র আমাকে পরাজিত করার জন্য।

বিস্তারিত দেখুন সিপ্লাস টিভির ভিডিওতে…………………

চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ

Scroll to Top