চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের ১৯৯৮ ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ২৮তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়।

সকালে বর্ণাঢ্য র‍্যালি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে অতিথিদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। র‍্যালি শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক শাইখ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হাসান মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ১৯৮১ ব্যাচের প্রাক্তন ছাত্র ও পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আবু তৈয়ব চৌধুরী। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্র, পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ৪নং কোলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ কাউসার আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-কমিটির আহ্বায়ক আবদুল মাবুদ, সদস্য সচিব ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মাস্টার শুক্কুর, মোহাম্মদ সেলিম, যুগ্ম সচিব ওমর ফারুক, হায়দার আলী, আবদুস শাকুর, নজরুল ইসলাম, শুক্কুর মেম্বার, মো. শাহজাহান, হিমেল বড়ুয়া, সুজন বড়ুয়া, কুলছুমা আক্তার, নবীউল ইসলাম মিন্টু, রফিক আহমেদ, মো. সাইফুদ্দিন, দেলোয়ার হোসেন, আবু তাহের, বখতিয়ার হোসেনসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তৈয়ব চৌধুরী বলেন, আজকের এই মিলনমেলায় আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। পুনর্মিলনী শুধু আড্ডা বা আনন্দের আয়োজন নয়, এটি সম্পর্ক পুনর্গঠন, স্মৃতিচারণ এবং নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি আশা করি।

অনুষ্ঠানে আগত অতিথি, প্রাক্তন ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

পরে দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীরা আনোয়ারা পারকি সমুদ্র সৈকতের লুসাই পিকনিক স্পটে মিলিত হন। সেখানে প্রীতিভোজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় অনুষ্ঠান সমাপ্ত হয়।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র’র মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top