বিশ্ব সুন্নী আন্দোলনের আয়োজনে হালিশহরে ঈদের নামাজ আদায়

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় পি.এইচ. আমীন একাডেমি মাঠে আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ, হালিশহর থানা শাখার আয়োজনে এ জামাত অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমার উপস্থিতিতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জামাতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি নারী মুসল্লিদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

ঈদ জামাতে অংশ নিয়ে সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমা দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনকে ঈদের আন্তরিক মোবারকবাদ জানান। তিনি বিশ্ববাসীর প্রতি শান্তি, নিরাপত্তা ও কল্যাণভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিময় বিশ্ব গড়ে তোলা সম্ভব।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top