সানমারে ভোক্তা অধিকার অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটিতে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ চোখের লেন্স বিক্রি এবং অনুমোদনহীন বিভিন্ন প্রসাধনী বাজারজাত করার অভিযোগে ‘রেড আর্থ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি কাপড় হিসেবে বিক্রি করা এবং প্রয়োজনীয় ভাউচার প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ‘অ্যাঞ্জেলিক’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top