কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আজিজুল ইসলাম (৪৪) নামে এক মিনি ট্রাকচালক নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা–বাঙ্গালহালিয়া সড়কের কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বলে জানা গেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৭–৭১৫৫) বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কারিগরপাড়া এলাকার পাহাড়ি উঁচু সড়কে ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আজিজুল ইসলামের মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top