চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের উত্তর কাট্টলীতে প্রত্যয় টিউটোরিয়াল হোমের নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ (শনিবার) বিকাল ৪টায় উত্তর কাট্টলীর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে অবস্থিত নতুন ক্যাম্পাসে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাট্টলির ইংরেজি শিক্ষক উত্তম দাশ।
উদ্বোধনের পর বিকাল সাড়ে ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে. এস. শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিংয়ের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সালাউদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের বিশেষ প্রতিবেদক বিভাষ দত্ত, প্রথম আলোর ফটো সাংবাদিক জুয়েল শীল, সিভয়েসের জ্যেষ্ঠ প্রতিবেদক শুভজিৎ বড়ুয়া এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক অনুপম শীল।
এছাড়াও উপস্থিত ছিলেন কাট্টলি আইডিয়াল কিন্ডারগার্ডেন এন্ড হাই স্কুল এবং অদিতি সংগীত নিকেতনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক টুনটু দাশ বিজয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যা সাড়ে ৫টায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রত্যয় টিউটোরিয়াল সম্মানিত শিক্ষক মোহাম্মদ নুরুল মোস্তফা।
চাটগাঁ নিউজ/এসএ





