নগরীর ৮১ পয়েন্টে ২৬৯টি সিসি ক্যামেরা বসালো পুলিশ

চাটগাঁ নিউজ ডেস্ক : নগর পুলিশের উদ্যোগে নগরীর ৮১টি পয়েন্টে ২৬৯টি ক্যামেরা বসানো হয়েছে। রবিবার (৮ মার্চ) সিসিটিভি মনিটরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ ।

সিএমপি সূত্রে জানা যায়, সমন্বিত মনিটরিং ব্যবস্থার আওতায় নগরীর ৯টি থানার অধীন ৮১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ২৬৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনার বলেন, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিসিটিভি মনিটরিং কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)-সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top