আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় শরীরচর্চা প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান “শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি”র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে এই আয়োজন সম্পন্ন হয়। ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা সাইফুল আলম।

একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মহসিন পারভেজের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক মোজাম্মেল হক, ইমরান বিন ইসলাম, খালেদ মনছুর, ডি এইচ রাজু, শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির উপদেষ্টা আখতারুজ্জামান, তাজু উদ্দিন, জাহিদ হৃদয়, নুরুল কবির, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, সাবেক ফুটবল খেলোয়াড় বুলবুল, যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে একাডেমির সদস্য শাহ মো. মইনুদ্দিন, ইকবাল, নুরুল আজিম, এমদাদ হোসেন, আব্দুল আজিজ, মোহাম্মদ মামুন, মিশকাত আহমেদ, কফিল, রবিউল হোসেন, শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top