রাঙামাটি প্রতিনিধি: মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সিরাজ ওরফে মো. সিরাজুল ইসলাম (৩৮), মো. হারুনুর রশিদ ওরফে আয়রন হারুন (৪৩) এবং রবিউল ইসলাম প্রকাশ রায়হান (২২)।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাঙামাটি পৌরসভা এলাকার বক্ষব্যাধি হাসপাতালের পেছনে শাহজাহানের ভাড়া বাসার সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১ নম্বর আসামির পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলাসহ মোট ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া ২ নম্বর আসামির বিরুদ্ধে পূর্বে ২টি মামলার তথ্য রয়েছে।
রাঙামাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ডিবি তিনজনকে মাদকসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





