পড়া হয়েছে: 2
চাটগাঁ নিউজ ডেস্ক: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুর গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন- হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





