চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি এলাকার গহীন পাহাড়ের একটি গুহা থেকে নিখোঁজ কৃষক মো. হোসেন (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হোসেন উলুচামারি এলাকার মৃত মো. আব্দুল গফুরের ছেলে। গত ১০ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম জানান, সকালে পাহাড়ি গুহার ভেতরে মাটিচাপা দেওয়া একটি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবার ও স্থানীয়দের ধারণা, পাহাড়ে সক্রিয় দুষ্কৃতিকারীদের হাতে তিনি অপহরণের শিকার হয়ে থাকতে পারেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উলুচামারির পাহাড়ি গুহা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





