কারচুপি অভিযোগ তুলে হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বীর ভোট বর্জন

চাটগাঁ নিউজ ডেস্ক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দীন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সারে ৫টার দিকে তিনি ফেসবুক লাইভে এ ঘোষণা দেন।

জসিমউদ্দীন ফেসবুক লাইভে এসে ভোট কারচুপি, কেন্দ্র দখল, অবৈধ অর্থ বিতরণ এবং প্রশাসনের পক্ষপাতিত্বসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।

এসব অভিযোগ তুলে এক পর্যায়ে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top