জুতার ভেতর মিলল ইয়াবা, ২ মাদক কারবারি ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বাকলিয়া এলাকায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের জুতার সোলের ভেতরে অভিনব কায়দায় রাখা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাকলিয়ার শহীদ বশরুজ্জামান গোলচত্বরের পুলিশ বক্সের সামনে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নরসিংদী সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার খোরশেদা বেগম (৪৫) ও শাহ জালাল মিয়া (৫২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top