চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে নারী, পুরুষ ও অপ্রাপ্তবয়স্কসহ ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে চন্দনাইশ থানা ও উপজেলা প্রশাসনের সহায়তায় দোহাজারী এলাকার বার্মা কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল দোহাজারীর ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে অভিযান চালায়। অভিযানে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন নারী এবং ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের চন্দনাইশ থানা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)-এর অধীনে কক্সবাজারের উখিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





