চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ভোররাতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






