চাটগাঁ নিউজ ডেস্ক: রাউজান জমিয়তুল মোদাররেসীনের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের (২০২৬–২০২৯) শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাউজান জলিল নগর বাসস্ট্যান্ড সংলগ্ন আবসার মার্কেটের কার্যালয়ে এ শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ হাফেজ জাফর আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নব-নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান।
শপথ গ্রহণ করেন নব-নির্বাচিত সভাপতি হাফেজ জাফর আহমদ, সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল হাশেম ও অধ্যক্ষ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি, যুগ্ম সম্পাদক মুফাসসির মোহাম্মদ গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সুপার কাজী মোহাম্মদ আবুল বশর ও মোহাম্মদ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাছান, অর্থ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান, দপ্তর সম্পাদক মোহাম্মদ শওকত হোসাইন, শিক্ষা ও শিক্ষক কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক, তথ্য ও যোগাযোগ সম্পাদক সৈয়দ মোহাম্মদ ফোরকান উদ্দিন এবং নির্বাহী সদস্য নাছির উদ্দিন ও মোহাম্মদ মিসবাহ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কাজী মোহাম্মদ ইউনুচ রেজভী, সহ-সভাপতি মাওলানা আবদুল হাই, অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাচন কমিশনের সচিব অধ্যাপক মুহাম্মদ ফখরুল আলম, নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ খালেদ চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আলমগীর, পলাশ ভট্টাচার্য, মোহাম্মদ ইউসুফ, এটিএম সালেহ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাটগাঁ নিউজ/এমকেএন






