পড়া হয়েছে: 66
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের আকবর শাহ থানার জাফরাবাদের লতিফপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আমির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমির উদ্দিন (৫০) আকবর শাহ থানার জাফরাবাদের লতিফপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি জাবেদ স্টিলের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে দুপুরে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে পাঠানো হয়।
চাটগাঁ নিউজ/এসএ






