‘শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন’
ফেসবুকে রাশেদ খান

চাটগাঁ নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, এভাবে সবার সুর পরিবর্তন হবে।

আজ রবিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সাথে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।”

গতকাল শনিবার রাতে শেখ হাসিনা ফেসবুক লাইভে কথা বলেছেন বলে জানান রাশেদ খান।

বলেন, ‘ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, আমি সব কিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই…। পরবর্তীতে আরেক জায়গায় বলেছেন, সুযোগ পেলে যাব। কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটিবারের জন্যও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।

বর্তমানে যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে তারা সবাই ভারতে পালাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন রাশেদ খান। বলেন, ‘শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারো অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধে ধরন বুঝিয়ে দিয়েছে।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top