কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরপাড়ে পড়ে আছে একটি সাইকেল, একজোড়া জুতা আর একটি গেঞ্জি। কিন্তু এগুলো যার , সেই কিশোরটিই নিখোঁজ।
আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয় অজ্ঞাতনামা সেই কিশোর।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তবে টানা চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর তল্লাশি চালিয়েও বিকেল ৪টা পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। উদ্ধার হওয়া সাইকেল ও পোশাকের সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/শাহেদ/জেএইচ






