ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক : সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্য প্রদর্শনের অভিযোগে ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এমপির সিদ্ধান্তে এ কমিটি বিলুপ্ত করা হয়।

রোববার (২২ নভেম্বর) দুপুরে কমিটির বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বার্তায় বলা হয়, সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্য প্রদর্শনের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top