ফটিকছড়িতে বেওয়ারিশ নবজাতক উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় একটি জীবিত বেওয়ারিশ নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে নবজাতকটি সুস্থ রয়েছে। তবে নবজাতকটির পরিচয় ও কীভাবে সেখানে তাকে পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এসএ

Scroll to Top