চাটগাঁ নিউজ ডেস্ক : জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা সাতকানিয়া উপজেলা শাখার এক বছরের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সাকিবুল ইসলাম নিবিলকে আহ্বায়ক এবং সিফাত ভূঁইয়াকে সদস্যসচিব করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. রিয়াদ বিন করিম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রাকিব, ইব্রাহিম আলী ও সরওয়ার আলম। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে গোলাম রব্বানি নোমানকে।
এ ছাড়া যুগ্ম সদস্যসচিব হয়েছেন আতিফ আহমেদ ও ইস্তেসারুল করিম রাহি। যুগ্ম সদস্যসচিব (দপ্তর) করা হয়েছে ওমর ফারুক ফারাবীকে। প্রধান সংগঠকের দায়িত্ব পেয়েছেন সামি চৌধুরী। সংগঠক হিসেবে রয়েছেন মো. রায়হান শাহারিয়া, তানিম আহমেদ ও রিয়াদুল ইসলাম কফিল।
নবনিযুক্ত আহ্বায়ক সাকিবুল ইসলাম নিবিল বলেন, সাতকানিয়া উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞ। সংগঠনের কার্যক্রম গতিশীল করা, নতুন নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের অধিকার ও সমস্যা নিয়ে কাজ করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠনে কাজ করবেন তারা।
চাটগাঁ নিউজ/এসএ






