ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে অনুমতি ছাড়া টিলা কাটার দায়ে ইরতিসাম কালাম ইরসাল (২৩) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় পাইন্দং ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অনুমতি ছাড়া টিলা শ্রেণির জমি কাটার অপরাধে তাকে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না— এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে একটি মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জরিমানাপ্রাপ্ত ইরতিসাম কালাম ইরসাল পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এ টি এম শওকত হোসেনের ছেলে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






