ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মুহরম আলী (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকার একটি পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুহরম আলী পশ্চিম চান্দপুর (ইয়াসিনপুর) এলাকার মো. মোস্তফার জ্যেষ্ঠ ছেলে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






