বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযানে বালু ব্যবসায়ীকে কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু বিক্রয়কেন্দ্র স্থাপন এবং সরকারি সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলার অপরাধে ফরিদ মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কধুরখীলের গুইলদ্যাখালী ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

দণ্ডপ্রাপ্ত ফরিদ মিয়া পশ্চিম কধুরখীল এলাকার এজলাস মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালুরঘাট-বোয়ালখালী-ভাণ্ডালজুড়ি সড়কের গুইলদ্যাখালী ব্রিজ এলাকায় সরকারি সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলে সেখানে অবৈধভাবে বালু বিক্রয়কেন্দ্র স্থাপন করেন ফরিদ মিয়া। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, কালভার্ট থেকে এক কিলোমিটারের মধ্যে বালুর বিক্রয়কেন্দ্র স্থাপন এবং সরকারি সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত) এর সংশ্লিষ্ট ধারায় ফরিদ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top