রাঙামাটিতে স্বর্ণ চোরাচালান: গ্রেপ্তার আনোয়ারা যুবদলের সদস্য সচিব 

আনোয়ারা প্রতিনিধি: রাঙামাটিতে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ। যেখানে রয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুখ।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের কাছ থেকে স্বর্ণ, নগদ অর্থ ও চোরাচালানের কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, সন্দেহজনকভাবে প্রথমে পাঁচজনকে আটক করা হয়। পরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top