ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ভূজপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভূজপুর থানা ও ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতা নেওয়া হয়।

অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়।

আটক তিনজনের মধ্যে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুজনকে ৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী পরে ধ্বংস করা হয়। অভিযান শেষে এ ঘটনায় মোট তিনটি মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top