আনোয়ারায় যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটক ৩০

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের সময় অভিযান চালিয়ে যুবলীগ-ছাত্রলীগের ৩০ জন নেতা কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মিছিলের ব্যানারসহ দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।

রবিবার (৩০ আগস্ট) সকালে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে মিছিল বের করার খবর পেয়ে সেখানে অভিযান চালায় চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। এ সময় মিছিল থেকে দুটি মাইক্রোবাসসহ ৩০ জন নেতাকর্মীকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত সবাই বাশখালী উপজেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সকালে দক্ষিণ জেলা যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top