চাটগাঁ নিউজ ডেস্ক : দেশের ৬৪ জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার। এতে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির দায়িত্ব পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের জেলা-ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়।
অন্য জেলার দায়িত্ব প্রাপ্তরা হলেন- ইকবাল হাসান মাহমুদ: রাজশাহী ও নাটোর, ড. আবু জাফর মো. জাহিদ হোসেন: লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়, আব্দুল আউয়াল মিন্টু: লক্ষ্মীপুর, নিতাই রায় চৌধুরী: চুয়াডাঙ্গা, খন্দকার আবদুল মুক্তাদির: হবিগঞ্জ, আরিফুল হক চৌধুরী: মৌলভীবাজার, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: চট্টগ্রাম, এম রশিদুজ্জামান মিল্লাত: শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, আসাদুল হাবিব দুলু: ঠাকুরগাঁও ও দিনাজপুর, মো. আসাদুজ্জামান: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, জাকারিয়া তাহের: ফেনী ও নোয়াখালী, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল: মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, সাচিং প্রু: কক্সবাজার, মো. শরীফুল আলম: টাঙ্গাইল ও নরসিংদী, শামা ওবায়েদ ইসলাম: মাদারীপুর ও শরীয়তপুর, অনিন্দ্য ইসলাম অমিত: মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ, আব্দুল বারী: বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ, সুলতান আহমেদ টুকু: ঢাকা, হাবিবুর রশিদ: গাজীপুর ও নারায়ণগঞ্জ, মো. রাজীব আহসান: বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর, মীর শাহে আলম: রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম, ফারজানা শারমিন: সিরাজগঞ্জ ও পাবনা, শেখ ফরিদুল ইসলাম: যশোর, মাগুরা ও নড়াইল, ইয়াসের খান চৌধুরী: জামালপুর ও কিশোরগঞ্জ, আহমেদ সোহেল মঞ্জুর: বরিশাল, ভোলা ও ঝালকাঠি, মোহাম্মদ শামীম কায়সার: জয়পুরহাট ও নওগাঁ, মো. জি কে গউস: সিলেট ও সুনামগঞ্জ, মিয়া নুরুদ্দিন আহম্মেদ: রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজাম: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, গুরুতর অপরাধ দমন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারক এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। প্রয়োজনে জেলা পর্যায়ের বিভিন্ন সভায়ও অংশ নিতে পারবেন তারা।
এর আগে গত ২৪ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে সরকার। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদ সংক্রান্ত দায়িত্ব পান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
চাটগাঁ নিউজ/এসএ





