মাদক সেবন করে মাতলামি, বোয়ালখালীতে যুবকের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামি করার অভিযোগে মো. আরাফাত (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দ নগর এলাকা থেকে আরাফাতকে আটক করে বোয়ালখালী থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আটক আরাফাত উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ গ্রামের মজিব বলি বাড়ির শফিউল আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় আরাফাতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়।

পরে আদালতের আদেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top