চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২১০টি ইয়াবা, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রেঞ্জ পুলিশ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমের নির্দেশনায় বৃহস্পতিবার (২০ আগস্ট) এসব অভিযান পরিচালনা করা হয়।
রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২৫০টি অভিযান চালানো হয়। অভিযানে ৩০ হাজার ২১০টি ইয়াবা ট্যাবলেট, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা, ১১৫ লিটার চোলাই মদ, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৮ বোতল ভারতীয় মদ, ৩ বোতল বিদেশি মদ ও ৫১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৫৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৫৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে ২৮ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জনস্বার্থে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান।
চাটগাঁ নিউজ/এসএ





