চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের স্থানীয় জলসীমায় বিদেশি দুই জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) আনুমানিক দুপুরে মোটর ট্যাংকার ‘SEA SPIKE’ ও বাল্ক ক্যারিয়ার ‘SUN SHINE’-এর মধ্যে এ সংঘর্ষ হয়। আজ বিকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয় চট্টগ্রাম বন্দরের পোর্ট টাগবোট। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যুক্ত হন।
রেফায়েত হামিম আরো বলেন, স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার ‘SEA SPIKE’ ও বাল্ক ক্যারিয়ার ‘SUN SHINE’-এর মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এ মুহূর্তে জাহাজ দুটির সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তবে দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা কার্যক্রম চলমান। জাহাজ দুটির বর্তমান অবস্থা, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলেও তিনি চাটগাঁ নিউজকে জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ





