মহেশখালীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহী পাড়া বড়বিল এলাকার একটি ধানক্ষেত থেকে জয়নাল প্রকাশ জালাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত জয়নাল প্রকাশ জালাল ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল এলাকার আবু ছৈয়দের ছেলে। স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে ও কী কারণে জালালের মৃত্যু হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top