পড়া হয়েছে: 59
চাটগাঁ নিউজ ডেস্ক : হাটহাজারী সিটি সেন্টার ও এন জহুর সেন্টারের মালিক ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চট্টগ্রামের অর্থঋণ আদালত-২ এর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত সরওয়ার মোর্শেদ বঙ্গবন্ধু পরিষদের সাবেক আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
অর্থঋণ আদালত-২-এর পেশকার রেজাউল করিম জানান, ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিরুদ্ধে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রায় ১০ কোটি টাকা ঋণের একটি মামলা চলমান রয়েছে। এ কারণে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
জানা গেছে, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির চকবাজার শাখা সরওয়ার মোর্শেদের কাছে প্রায় ১০ কোটি টাকা পাওনা রয়েছে। ওই ঋণ আদায়ের জন্য আদালতে মামলা চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





