চাটগাঁ নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতসহ যেসব প্রবাসীদের ভিসা বা ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা বা অটো-ক্যান্সেল হয়েছে, তারা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের দেওয়া নির্ধারিত অনলাইন লিংক অথবা অনুমোদিত প্রবাসীর সহায়তা কেন্দ্র থেকে সম্পূর্ণ বিনামূল্যে তথ্য নিবন্ধনের ফর্ম পূরণ করতে পারবেন। আর যাদের পক্ষে এই ফর্ম পূরণ করা সম্ভব হচ্ছে না তাদের পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল (অটো ক্যান্সেল) হওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন ফর্ম পূরণে সহায়তা ও তথ্য সংগ্রহের বিশেষ বুথ সেবা চালু করেছে।
সেবার বিবরণ ও নিয়মাবলী
অনলাইন তথ্য পূরণ: ফাউন্ডেশনের নির্দিষ্ট লিংকের মাধ্যমে বা সরাসরি যোগাযোগ করে প্রবাসীরা তাদের প্রয়োজনীয় তথ্য ও আবেদন ফর্ম পূরণ করিয়ে নিতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্র: ফর্ম পূরণের পর বা তথ্য পাঠানোর সময় প্রবাসীর পাসপোর্ট, আমিরাত আইডি কপি এবং ভিসা ক্যান্সেল কপি জমা দিতে হবে।
যোগাযোগের মাধ্যম: সহায়তার জন্য প্রবাসীরা ফাউন্ডেশনের নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বর +৯৭১৫০ ৮১৬ ৮৩৬৩ (+97150 816 8363)-এ কাগজপত্র পাঠাতে পারেন অথবা সরাসরি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন-এর অফিসে যোগাযোগ করতে পারেন।
বিস্তারিত সিপ্লাস টিভিতে…..
চাটগাঁ নিউজ/জেএইচ





