১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, নতুন এ মূল্য একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে চলতি মাসের ২ এপ্রিল এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। নতুন ঘোষণার ফলে এক দফায় ২১২ টাকা বেড়েছে এলপিজির দাম, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top