১২ কেজি এলপিজির দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব

চাটগাঁ নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা দাম ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বিইআরসির শুনানিতে এই দাবি জানান তারা।

পরিচালন ব্যয়, অর্থায়ন ব্যয় ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় এ প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এ সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা।

একইসঙ্গে, এলপিজির মজুত, বোতলজাতকরণ ও বিতরণ চার্জ এবং কমিশন বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা।

এদিকে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ২২৩২ টাকা করার প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা।

পাশাপাশি, পরিবেশক কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং রিটেইলার কমিশন ৪৫ থেকে বাড়িয়ে ৭০ টাকায় পুনর্বনির্ধারণের প্রস্তাব করেছে ডিলাররা।

সব পক্ষের স্বার্থ বিবেচনায় যৌক্তিকভাবে এলপিজির দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান।

অপরদিকে, গোয়ান্দা রিপোর্টে ৫টি এলপিজি সাপ্লাই কোম্পানি কৃত্রিম সংকটের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি না হওয়াসহ ভোক্তা পর্যায়ে স্বস্তি না মেলায় অনুষ্ঠান বয়কট করে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top