ক্রীড়া ডেস্ক: এই ম্যাচটা খেলতে চায়নি কেউ। তৃতীয়স্থান নির্ধারণী ফ্রান্স-ইংল্যান্ডের সেই ম্যাচটাই হয়ে রইল এই বিশ্বকাপের সবচেয়ে উপভোগ্য আর রোমাঞ্চকর খেলা। দুই দল মিলে গোলই করেছে ১০টি। শেষ পর্যন্ত ৬-৪ গোলে জিতে শেষ হাসিটা ইংল্যান্ডের।
এই জয়ে তৃতীয় হওয়ার সান্ত্বনা নিয়ে বিশ্বকাপটা শেষ করল তারা। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এটাই ইংল্যান্ডের সেরা সাফল্য।
ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেছেন বুকায়ো সাকা। তিনি গোল করেন ৩৭ মিনিট, বিরতির আগের ইনজুরি টাইমের প্রথম মিনিট আর ৮৭ মিনিটে। একটি করে গোল-তৃতীয় মিনিটে ডেক্লান রাইস, ১৮ মিনিটে কনসা ও ইনজুরি টাইমের অষ্টম মিনিটে জুড বেলিংহামের।
ফ্রান্সের হয়ে ৪৮ ও ৬৬ মিনিটে দুই গোল কিলিয়ান এমবাপ্পের। এছাড়া ৫৪ মিনিটে বারকোলা ও ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে অপর গোলটি উসমান দেম্বেলের।
এদিকে বিশ্বকাপে মোট ১০ গোল করে ইতিহাস সৃষ্টি করে গোল্ডেন বুটের দৌঁড়ে এগিয়ে গেল এমবাপ্পে।
চাটগাঁ নিউজ/জেএইচ






